আজ রবিবার (২২ মার্চ) দেড়টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় থেকে জানানো হয়েছে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামিদের আদালতে হাজিরের প্রয়োজন নেই, জরুরি মামলা ছাড়া বিচারকাজ মূলতবি থাকবে।।
এরআগে করোনাভাইরাসের কারণে দেশের সব আদালত বন্ধ করার বিষয়ে পরামর্শ দিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে বৈঠক করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
রবিবার ১১ টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির খাসকামরায় অ্যাটর্নি জেনারেল প্রবেশ করেন। সেসময় অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, এই সংকটময় মুহূর্তে আদালত বন্ধ করার বিষয়ে প্রধান বিচারপতিকে পরামর্শ দেবো।
বৈঠক শেষে অ্যার্টনি জেনারেল জানান, কোনো সুখবর নেই।প্রধানবিচারপতি তাকে জানিয়েছেন সব বিচারপতির সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন তিনি।
এদিকে আদালত বন্ধ রাখার বিষয়ে সিনিয়র আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।
তিনি বলেন, আমরাও এ মুহূর্তে আদালত বন্ধ রাখার পক্ষে। সোমবার প্রধান বিচারপতির সাথে দেখা করে এ বিষয়ে জানানো হবে বলেও জানান বার সভাপতি।
বার্তা বাজার / এম এস