সোমবারের (২৩ মার্চ) করোনার কারণে নিয়মিত মন্ত্রিপরিষদ বৈঠক স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়। বর্তমান দেশের যে অবস্থা তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশিষ্ট সূত্রে জানা যাই।
সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলে মন্ত্রিসভার কোনো বৈঠক হয় না। এছাড়া প্রধানমন্ত্রী চাইলে যে কোনো সময় মন্ত্রিসভার বিশেষ বৈঠক আহ্বান করতে পারেন।
মুজিববর্ষে সংসদে বিশেষ অধিবেশন থাকায় আগামীকালের বৈঠকটি আগে থেকেই স্থগিত ছিলো। অধিবেশন স্থগিত হবার পরও সাবধানতা অবলম্বন করতেই আগামীকালের বৈঠকটি পরে অনুষ্ঠিত হবে।
বার্তা বাজার / এম এস