করোনা ভাইরাস মোকাবেলায় যা বললেন মেয়র খোকন

এখন প্রত্যেক মানুষের কাছে একটাই বিষয় কি হবে করোনা ভাইরাসে। বাংলাদেশে ২৪ জন আক্রান্ত হয়েছে আর ২ জন মারা গেছে। আজ রোববার (২২ মার্চ) নগরভবনে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গঠিত কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয় । সেখানে কথা বলেন মেয়র সাইদ খোকন।

আগামী এপ্রিল মাসের শুরু থেকে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশশের মেয়র সাইদ খোকন।

তিনি বলেন, প্রতিটি মূর্হুতকে কাজে লাগিয়ে জনগণের জানমালের নিরাপত্তা সিটি করপোরেশন দেবে। এছাড়া পরিস্থিতি বিবেচনায় লকডাউন করা হবে। এই সিদ্ধান্ত সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকেই আসা উচিত।

তিনি আরো বলেন, একই হাসপাতালে করোনা রোগী ও অন্যান্য রোগীর চিকিৎসার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর