প্রাণঘাতী করোনাভাইরাস থেকে রক্ষায় হাসপাতালের চিকিৎসক, রোগী, নার্সসহ সংশ্লিষ্টদের নিরাপত্তায় প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও দ্রুত সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (২২ মার্চ) বেলা ১২টার পরে বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি রাশেদ মোহাম্মদ জাহাঙ্গীরের বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে করোনায় প্রতিরোধে কি কি উপকরণ দরকার সেটি নির্ধারন করতে কমিটি করার নির্দেশ দিয়েছেন আদালত। ৪৮ ঘণ্টার মধ্যে ওই কমিটিকে তালিকা করার নির্দেশ দেয়া হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস