সিদ্ধান্ত পাল্টালেন আইইডিসিআর, ব্রিফিং করবেন বিকেলে
বর্তমান সময়ের মানুষ খুব আতঙ্কের মধ্যে বসবাস করছে। কি হবে দেশে। আগামী ৭ দিন দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর মানুষের চোখ এখন আইইডিসিআর নিয়মিত সংবাদ ব্রিফিং এর উপর। সবাই শুধু টিভি নিয়ে বসে থাকে।
করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) নিয়মিত সংবাদ ব্রিফিং ভিডিও কনফারেন্সে করার প্রস্তুতির কারণে রোববার (২২ মার্চ) ব্রিফিং হবে না বলে সকালে জানানো হলেও দুপুরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। পরিস্থিতির বিবেচনায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) মিলনায়তনে বিকেল সাড়ে ৩টায় আজকের ব্রিফিং হবে।
বার্তা বাজার / এম এস