শবে মেরাজের নামাজ বাসায় পড়তে বললেন ইসলামিক ফাউন্ডেশনের

করোনা সংক্রামণ রোধে শবে মেরাজের নফল ইবাদত বাসায় পড়ার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।আজ হলো শবে মেরাজের রাত্রি। তাই আজ সকল মুসলমানরা নামাজ পড়বে। সারা বিশ্বের মুসলমানরা এই রাতটি ইবাদতের মধ্য দিয়ে পালন করে থাকেন। কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির, দোয়া-দরুদের মধ্য দিয়ে রাতটি কাটান তারা।

কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার ওয়াজ মাহফিল বা আনুষ্ঠানিক কোনো কর্মসূচি থাকছে না। শুধু নামাজ পড়া হবে। আর নামাজ পরে সবাইকে বাসায় চলে আসতে হবে।

রোববার (২২ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমান সরকার বলেন, ‘আজ পবিত্র শবে মেরাজে বাদ মাগরিব ইমাম শুধু মোনাজাত করবেন। সারা রাতের ইবাদত আমরা সবাইকে বাসায় করার আহ্বান জানাচ্ছি।’

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর