‘আংশিক লকডাউন’ মিরপুরের টোলারাবাগ

রাজধানীর মিরপুরে উত্তর টোলারবাগের একটি ভবনকে আংশিক লকডাউন করা হয়েছে। এছাড়া ওই ভবনে ও আশেপাশে চলাচলও সীমিত করা হয়েছে।

ভবনগুলোতে সন্দেহভাজন করোনা আক্রান্ত প্রবাসী রোগী আছে বলে ধারণা করা হচ্ছে। আর এই ধারণা থেকেই সেই ভবনগুলোর ওপর কিছুটা রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে। ওই ভবনগুলোতে নো এন্ট্রি নো এক্সিট।

এছাড়া মেইন গেইটের প্রহরীরা জানিয়েছেন, পকেট গেইট খোলা রয়েছে, মাস্ক, গ্লাভস সহ সতর্কতা মেনে অন্য ভবনের বাসিন্দারা ঢুকতে বের হতে পারেন, তবে কোনো ধরণের গাড়ি প্রবেশ কিংবা বের না হওয়ার জন্য বলছেন তারা। ফলে বলা যায় পুরোপুরি লকডডাউন করা হয়নি টোলারবাগকে।

দেশে করোনায় আক্রান্তে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুজনে। গত ২৪ ঘণ্টায় যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাতে আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। সারা দেশে ১৪ হাজার জন আছেন হোম কোয়ারেন্টাইনে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৫০ জন।

বার্তা বাজার / ডাব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর