ডিএসসিসি’র ৫৭ নং ওয়ার্ডে হোটেল-রেস্টুরেন্ট-বেকারি-কনফেশনারি বন্ধ ঘোষণা

করোনাভাইরাস সংক্রমণের কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডের সব হোটেল, রেস্টুরেন্ট, চায়ের দোকান, বেকারি, কনফেকশনারি, ফুচকা-চটপটির দোকানসহ ছোট বড় সব ধরনের খাবারের দোকান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম মাদবর এ ঘোষণা দেন।

রোববার (২২ মার্চ) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেয়।

এতে আরও বলা হয়েছে, ঢাকা দক্ষিণের ৫৭ নম্বর ওয়ার্ড অর্থাৎ কামরাঙ্গীর চর এলাকায় জনস্বার্থে হাসপাতাল, ক্লিনিক,স্বাস্থ্যসেবা, ওষুধের দোকান, ব্যাংক-এটিএম বুথ, ফলের দোকান, মুদি দোকান খোলা থাকবে।

একই সাথে কাঁচাবাজার যেমন, শাক-সবজি, কাঁচা তরিতরকারী, মাছ-মাংসের দোকান, স্টেশনারি, হার্ডওয়্যার, মোবাইল-ফ্লেক্সিলোডের দোকানসহ শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাট স্বাভাবিক সময় পর্যন্ত খোলা থাকবে।

এই নির্দেশ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর