ভারতে কারফিউ : বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ

করোনা ভাইরাস প্রতিরোধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা ভারত জুড়ে জনতার কারফিউ জারি করায় আজ রবিবার (২২মার্চ) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।

বাংলাবান্ধা স্থল বন্দরের আমদানি-রপ্তানিকারক এ্যাসোশিয়েশনের সভাপতি মেহেদী হাসান বাবলা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা ভাইরাস প্রতিরোধে ভারতের প্রধানমন্ত্রী জনতার কারফিউ জারি করায় আজ সকাল থেকে এই বন্দর দিয়ে দুই-দেশের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
তবে আগামীকাল সোমবার দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

এদিকে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশ পরিদর্শক মোকছেদ আলী জানান,ভারতে জনতার কারফিউ চলায় বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর