ব্রিটেনে সুনামির মতো বাড়ছে কোভিড-১৯ রোগীর সংখ্যা। দেশটির সরকারি উপদেষ্টারা বলছেন, সে দেশে সামাজিক দূরত্ব বজায় রাখা সংক্রান্ত সব নির্দেশ এ বছরের অনেকটা সময় চালু রাখতে হবে। আপাতত তিন মাস সময় চেয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।
কোভিড-১৯ আক্রান্ত হয়েছে প্রায় ১৮৮টি দেশ ও অঞ্চল। সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ইতালি। ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ৮০০। রোজ যে হারে মৃত্যু মিছিল বাড়ছে, তা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, তা ভেবে সন্দিহান ইতালি সরকার। ইউরোপের এই দেশটির ভয়াবহ অবস্থা দেখে আতঙ্কিত পুরো বিশ্ব।
আমেরিকার ক্যালিফর্নিয়া প্রদেশ পুরোপুরি তালাবন্দি করে ফেলার কথা ঘোষণা করেছেন দেশটির সরকার। আগামী দু’তিন সপ্তাহে চিকিৎসা সরঞ্জাম ঘাটতি আশঙ্কা তৈরি হয়েছে নিউইয়র্কে। সেখানে জরুরি-পরিসেবার সঙ্গে জড়িত কর্মীদের ছাড়া বাকি সব পেশার মানুষকে বাড়িতে থাকতে বলছেন অঙ্গরাজ্যটির গভর্নর।
বার্তা বাজার / ডাব্লিও.এস