পঞ্চগড়ের ৫ উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১৬৬ জন সহ ১৯২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। তাদের মধ্যে ৪ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
তবে এ পর্যন্ত কারো শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি।
জেলা সিভিল সার্জন ডাঃ মো ফজলুর রহমান জানান, বিদেশ ফেরত ১৯২ জন ব্যক্তিকে এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তাদের মধ্যে ৪ জন হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।তবে ১৯২ জনের মধ্যে কারো শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি।আমরা সবসময় তাদের খোজ খবর নিচ্ছি । তবে জেলা স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে সর্বদা তৎপর রয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস