পবিত্র শবে মেরাজ আজ। আজ সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে করোনা থেকে রক্ষা পেতে পারে। ইতিহাসের আজকের এই দিনগত রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর সঙ্গে সাক্ষাত করতে আরশে আজিমে যান। এ কারণেই হিজরি রজব মাসের ২৬ তারিখের রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত মহিমাপূর্ণ ও তাৎপর্যবহ।
এই রাতেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) মক্কা শরিফ থেকে ফেরেশতা জিবরাইল (আ.)-এর সঙ্গে সপ্তম আসমান পেরিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করে আবার পৃথিবীতে ফিরে আসেন।
তাই আজকের এই রাতটি মুসলমানদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি রাত। আজ রাতে সবাই বেশি বেশি ইবাদত করবে যাতে করে মহান আল্লাহ তায়ালা করোনার হাত থেকে সবাইকে রক্ষা করে।
বার্তা বাজার / এম এস