প্রাণঘাতী করোনা : ইতালিতে প্রতি ঘন্টায় ৩৩ জনের ‍মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহ ছোবলে বিপর্যস্ত ইতালি। ইউরোপের এই দেশটিতে গত ২৪ ঘন্টায় ৮০০ জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ প্রতি ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছে গড়ে প্রায় ৩৩ জন। ইতালিতে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৪৮৩২ জন।

এছাড়াও দেশটিতে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ ছয় হাজার ৫৫৮ জনের শরীরে ছড়িয়েছে। এ নিয়ে ইতালিতে মোট আক্রান্তের সংখ্যাটি দাঁড়িয়েছে ৫৩ হাজার পাঁচশ ৫৭৮ জনে। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয় হাজার ৭২ জন।

তবে রেকর্ড সংখ্যক মৃত্যুর মধ্যে অর্ধেকেরও বেশি দেশটির লম্বার্ডিয়া অঞ্চলে। এ পর্যন্ত ইতালিতে ১৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে।

মৃত্যুর মিছিলের মধ্যে দেশটির উত্তরাঞ্চলের ভো শহরের মানুষ এই কঠিন সময়ের মধ্যেও কিছুটা স্বস্তির মধ্যে রয়েছেন। উন্নত পরীক্ষা পদ্ধতি ও রোগীকে সতর্কতার সঙ্গে আইসোলেশনে রাখার কারণে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে ওই এলাকার মানুষের করোনায় আক্রান্তের সংখ্যা। দু’সপ্তাহ আগে যেখানে করোনা পজিটিভের মাত্রা ছিল ০.৪১ শতাংশ। চলতি মাসের ১৩ তারিখ থেকে এ পর্যন্ত মাত্র একজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে এই শহরে।

এদিকে, করোনা সমস্যা নিরসনে বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রেখেছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে। দেশের জনগণের আর্থিক সমস্যা মেটাতে এ পর্যন্ত প্রায় ৩৭৫ বিলিয়ন ইউরো বরাদ্দ দেয়া হয়েছে। অন্যদিকে, নতুন একটি হাসপাতাল তৈরির পরিকল্পনা নিয়েছেন নাগরিক সুরক্ষা বিভাগ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর