করোনায় আক্রান্ত হয়ে রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্টের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জো সাঞ্জ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

সাঞ্জ’র মৃত্যুর খবরটি নিশ্চিত করেন পুত্র ফার্নান্দো সাঞ্জ। তিনি টুইটারে এক বার্তায় বলেন, ‘আমার বাবা মারা গেছেন। তার এভাবে চলে যাওয়ার কথা ছিল না। আমার দেখা অন্যতম দয়ালু, সাহসী ও কঠোর পরিশ্রম করা মানুষটি চলে গেলেন। পরিবার এবং রিয়াল মাদ্রিদ ছিল তার ভালোবাসা।’

১৯৮৫ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত টানা ১০ বছর ক্লাবের পরিচালক ছিলেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর