করোনাভাইরাস : অবশেষে সাকিব আল হাসান কোয়ারেন্টাইনে

বর্তমান সময়ে বাংলাদেশসহ পুরা বিশ্ব খারাপ সময় পার করছেন। চীন থেকে শুরু করে এখন প্রায় ১৭২ টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা। আর এই কারণে আমেরিকায় কোয়ারেন্টাইনে সাকিব আল হাসান। শনিবার রাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় সাকিব নিজেই বিষয়টি জানিয়েছেন। নিষেধাজ্ঞার কারণে সাকিব ক্রিকেটের বাইরে আছেন। আমেরিকায় সাকিব যাতে ভালো থাকেন, এজন্য তার ভিডিওতে ভক্তদের ভালোবাসা যেন উপচে গেছে কমেন্ট বক্স।

সাকিব বলেন, ‘আশা করি সবাই ভালো আছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে মহামারী রোগ বলে আখ্যায়িত করেছে। বাংলাদেশও এর বাইরে নয়।’

‘আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে, বাংলাদেশেও বেশকিছু করোনা রোগী পাওয়া গিয়েছে। আমাদের এখনই সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের সতর্কতাই পারে আমাদের দেশকে সুস্থ রাখতে, আমাদেরকে সুস্থ রাখতে।’

‘যেমন সাবান দিয়ে হাত ধোয়া, সোশ্যাল ডিসটেন্স ম্যাইন্টেন করা, হাঁচি বা কাশি দেয়ার সময় সঠিক শিষ্টাচার মেনে চলা এবং যদি কেউ বিদেশ ফেরত থাকেন তাহলে অবশ্যই নিজেকে ঘরে রাখা ও ঘর থেকে যেন না বের হয় সে সম্পর্কে খেয়াল রাখা।’

‘একই সময়ে আপনাকে মনে রাখতে হবে, আত্মীয়-স্বজন বা বাইরের মানুষ আপনার সাথে এসে যেন দেখা করতে না পারে। ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে যা খুবই জরুরি।’

কিছু সিম্পল স্টেপ ফলো করলে আমার ধারণা, আমরা এই রোগ থেকে মুক্ত থাকতে পারব এবং আমাদের দেশকেও মুক্ত রাখতে পারব।’
‘তারপরও আমার কাছে মনে হয়, আমার এই সামান্য স্যাক্রিফাইসটুকু করতে পারলে অনেকদূর এগোতে পারব।’‘আশা করি সবাই ভালো থাকবেন এবং প্রয়োজন ছাড়া কেউ ভ্রমণ বা বাড়ীর বাইরে বের হবেন না।’

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর