লোহাগাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ফরেস্ট অফিস এলাকায় ট্রাক ও চার চাকার মিউজিক (লেগুনা) গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ১৫ জন নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লেগুনার চালক ছাড়াও ১৫ জন যাত্রী ছিলেন। কক্সবাজার থেকে আসা লবন বোঝাই ট্রাকটি চুনতি ফরেস্ট অফিস অফিস এলাকায় লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চালকসহ ১২ জনের মৃত্যু হয়েছে।

আহত ৪ জনকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। বাকি ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও দু’জন মারা যান।

এখন পর্যন্ত যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, চুনতির মো: সিরাজ (৫৫),উত্তর হারবাং কাট্টলীর রশিদ আহমদ প্রকাশ রইস্যা,আজিজনগর হিমছড়ির মো: এনাম (৩৬), উত্তর হারবাং রোডপাড়ার আব্বাস উদ্দিনের পুত্র জসিম উদ্দিন ও তাঁর ছোটভাই বেলাল উদ্দিন তওরাত, কক্সবাজারের ঈদগার বাসিন্দা কৃষিব্যাংক আজিজনগর শাখার কর্মকর্তা কালামিয়ার পুত্র বাদশা ( ৪৫),আজিজনগর ভিলেইজার পাড়ার লালু ফকির,আজিজনগর ইসলাম ট্রেডিং এলাকার মোস্তাফিজ খলিফার পুত্র জসিম উদ্দিন, লেদু ফকির, আনোয়ার হোসেন ও জহির উদ্দিন। অপর নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে আজ সকাল ১১টায় আজিজনগর এলাকায় নিজ গ্রামে দুই সহোদর জসিম উদ্দিন ও তাওরাত হোসেন বেলালের নামাজে জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর