বর্তমান সময়ের সবচেয়ে খারাপ রোগ হলো করোনা। আর এই রোগে এই পর্যন্ত ২৪ জন আক্রান্ত হয়েছে আর ২ জন মারা গেছে। ধীরে ধীরে এই রোগ নিয়ে মানুষের মধ্যে উৎকণ্ঠা তৈরী হচ্ছে। শেষ পর্যন্ত কি হবে সবার মনে এই এক প্রশ্ন। আর এই করোনাভাইরাসের কারণে সব ভাড়াটিয়ার ভাড়া মওকুফ করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজধানীর জুরাইনের দারোগাবাড়ি ১ নম্বর সড়কের শেখ শিউলি হাবিব।এবার একই সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও তার পরিবার।
করোনার কারণে অর্থনৈতিক মন্দা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে চলতি মাসে ভাড়াটিয়াদের থেকে বাড়ি ভাড়া নেবেন না ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব।
এসব ভাড়াটিয়াদের থেকে মার্চ মাসের ভাড়া নেবেন বলে জানালেন ভাবনার বাবা ‘রাত্রীর যাত্রী’খ্যাত চলচ্চিত্র নির্মাতা হাবিব। রাজধানীর হাজারীবাগ এলাকায় ৬ তলা ভবন রয়েছে ভাবনাদের। ভবনটিতে ছয়টি পরিবার ভাড়া থাকেন।
তিনি জানান , ‘সময়টা বেশ খারাপ। সারাবিশ্বের একই অবস্থা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ ঘর থেকেই বের হতে পারছেন না। অনেকের তো আর্থিক সংকট দেখা দিয়েছে। তবে যতো সংকটই আসুক, তা মোকাবেলায় মানুষের জন্য তো মানুষকেই এগিয়ে আসতে হবে। তাই আমাদের সাধ্যের মধ্যে কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি ভাড়াটিয়াদের কাছে মার্চ মাসের ভাড়া নেব না।’
বার্তা বাজার / এম এস