এবার করোনায় আক্রান্ত পাওলো দিবালা

এবার মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হলেন জুভেন্টাসের ফরোয়ার্ড পাওলো দিবালা ও তার সঙ্গিনী ওরিয়ানা সাবাতিন। গত সপ্তাহে দিবালার দেহে করোনার উপস্থিতি পরীক্ষা করা হয়। সেই থেকে এই আর্জেন্টাইন ফুটবলার আইসোলেশনে আছেন।

পাওলো দিবালা এক টুইট বার্তায় জানান, ‘আমি আপনাদের জানাতে চাই যে আমরা কোভিড-১৯ পরীক্ষার ফলাফল হাতে পেয়েছি। আমি এবং ওরিয়ানা (দিবালার সঙ্গিনী) দুজনেই পরীক্ষায় পজিটিভ।’

এদিকে, করোনাভাইরাস সংক্রমণ মহামারি আকার ধারণ করায় পুরো বিশ্বের মতো থমকে গেছে ইতালির ফুটবল। জমজমাট সিরি আ’র লড়াই আবার কবে ফিরবে সেটাও এখন অনিশ্চিত।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর