সিলেটে ‘করোনা’ সন্দেহে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা সন্দেহে আইসোলেশনে থাকা এক নারী (৬১) মারা গেছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় তিনি মারা যান। ওই নারী সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরেছিলেন।

শামসুদ্দিন হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, নগরীর শামীমাবাদ এলাকার ওই নারী গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন। ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টে ভুগছিলেন তিনি। গত ২০ মার্চ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন ওই নারী। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আইসোলেশনে রেখেছিলেন ডাক্তাররা।

রোববার আইইডিসিআর’র সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল বলে জানান আব্দুল খালেক।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর