বর্তমান সময়ে সবচেয়ে খারাপ রোগ হলো করোনা। আর বেশিভাগ দেশে এই রোগ দেখা দিয়েছে। এই কারণে আজ রোববার ভারতজুড়ে পালিত হবে কারফিউ। ভারতের পশ্চিমবঙ্গে আরো এক করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চার জনে দাঁড়ালো।
সন্ধান পাওয়া নতুন রোগী দমদম এলাকার বাসিন্দা। ৫৪ বছর বয়সী ওই ব্যক্তির বিদেশ ভ্রমণের কোন ইতিহাস নেই। এর আগে পশ্চিমবঙ্গে আরো তিনজনের শরীরে পাওয়া গেছে এ করোনাভাইরাস। তাই গেলো ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৫। এ অবস্থায় রোববার ভারতজুড়ে পালিত হবে কারফিউ।
বার্তা বাজার / এম এস