লালমনিরহাটে কোয়ারেন্টাইনে ৯১ জন

করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে বিদেশ থেকে আসা প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন এ রাখা হয়েছে লালমনিরহাটে।যার বর্তমান সংখ্যা ৯১ জন। লালমনিরহাট জেলার সিভিল সার্জন অফিসার ডা. নির্মলেন্দু রায় বিষয়টি নিশ্চিত করে জানান লালমনিরহাটে করোনা বিষয়ক হেল্প ডেস্ক খোলা হয়েছে। যার নম্বর-০১৭২২০৮০৯২২ ও ০১৭১৮৭৮৫০৮২।

তিনি বার্তা বাজার কে জানান লালমনিরহাট সরকারি কলেজের অব্যবহৃত ভবনে ৬৪ বেডের আইসোলেশন কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। জেলা প্রশাসন,জেলা পুলিশ এবং ব্যক্তি উদ্যোগে লিফলেট বিতরন ও সচেতনতা ছাড়ালেও গতকাল শনিবার(২১ মার্চ) সন্ধায় করোনা ভাইরাস আক্রান্ত রোগী ভর্তি হওয়ার গুজবে লালমনিরহাট সদর হাসপাতাল থেকে চিকিৎসা না নিয়ে প্রায় ৪০ জনের মতো রোগী পালিয়ে যায় বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন অফিসার বলেন রোগীদের ফিরিয়ে এনে চিকিৎসা দেয়ার প্রকৃয়া চলছে আর করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর ভর্তি হওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর