লক্ষ্মীপুরে করোনা ভাইরাসকে পুজি করে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধির অভিযোগে জেলার ৫টি উপজেলায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ৫১টি মামলা করেছে ভ্রাম্যমান আদালত। গত ৩দিনে জেলার ৫টি উপজেলায় অভিযান চালিয়ে এসব মামলা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট বৃন্দ।
এতে ৫টি উপজেলায় মোট ৭ লাখ ৪৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। সবচেয়ে বেশি জরিমানা হয়েছে কমলনগর উপজেলায়। ৩ লাখ ৩০ হাজার টাকা। এরপর রামগতিতে ১ লাখ ৬০ হাজার টাকা। রায়পুরে জরিমানা হয়েছে এক লাখ টাকা। রামগঞ্জে ৪২ হাজার টাকা।
তবে ভ্রাম্যমান আদালতে অভিযানে সবচেয়ে কম জরিমানা হয়েছে লক্ষ্মীপুর সদরে। মাত্র ১৩ হাজার টাকা। জেলা প্রশাসনের নেজারত কালেক্টরেট(এনডিসি) এমন তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত: মহামারি করোন ভাইরাসের ফলে সারা পৃথিবীর ন্যয় বাংলাদেশেও প্রবেশ করেছে। ইতোমধ্যে ২০ জন আক্রান্ত হয়েছে। মারাগেছে অন্তত দুইজন। প্রশাসনের পক্ষ থেকে সচেতনতার বৃদ্ধি লক্ষে বিভিন্ন পরামর্শসহ হোম কোয়ারাইন্টাইনের কথা বলা হচ্ছে।
এই সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। দিন দিন পণ্যের দাম বাড়ার আশংকায় চাহিদার তুলনায় বাড়তি দামে বাড়তি পণ্য ক্রয় করা শুরু করে। এতে আরো বেপরোয়া হয়ে উঠে ব্যবসায়ীরা। বাড়িয়ে দেয় প্রতিটি পণ্যের দাম। এমন উর্ধ্বগতিতে এসব অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
বার্তাবাজার/এমকে