হোম কোয়ারেন্টাইনে না থাকায় সৌদি প্রবাসীকে জরিমানা
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চর বিশ্বনাথ গ্রামের হাজী বাবুল সরদারের ছেলে মো. সাজ্জাদুল ইসলাম নামে সৌদি আরব ফেরত এক প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার সন্ধ্যায় নির্বাহী ম্যজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন হোম কোয়ারেন্টাইনে না থাকার কারনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
বার্তাবাজার/এমকে