কুষ্টিয়ায় ভ্রাম্যমাণে চাল ব্যবসায়ীর জরিমানা

করোনা ভাইরাস নিয়ে যখন সবাই আতংকিত, এক শ্রেণির চাল ব্যবসায়ী অন্যায্যভাবে তথ্য লুকিয়ে চালের দাম বৃদ্ধির পায়তারা করছেন। চালের দাম লুকানোর জন্য কোন বিক্রি রশিদে মূল্য লেখা হচ্ছে না, কেউ কেউ বিক্রি রশিদই রাখছে না! মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন করছেন না।

আজ ২১ মার্চ শনিবার কুমারখালীর আলাউদ্দিন নগর এবং বাটিকামারায় ৪ টি চালের ব্যাবসা কেন্দ্রে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী আলাউদ্দিননগরের আজিজ এগ্রো ফুডকে ৩০০০০/- টাকা, ভাই বোন এগ্রো ফুডকে ২৫০০০/- টাকা, জসিম এগ্রো ফুডকে ২৫০০০/- টাকা এবং বাটিকামারার মুকুল এগ্রো ফুডকে ৫০০০০/- টাকা জরিমানা করা হয়।

তাদের সকলকে চালের ক্রয় ও বিক্রয় রশিদ এবং স্টক রেজিস্টার সংরক্ষণের নির্দেশ দেয়া হয়। করোনা নিয়ে ব্যবসা নয়। সবাইকে আরো সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হল। উপজেলা প্রশাসন সাধারণ মানুষের অধিকার রক্ষায় সদা সক্রিয়।

এদিকে কুষ্টিয়ার বিভিন্ন উপজেলায় চালের বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হলেও দেশের বৃহত্তম চাউলের মোকাম এলাকায় যে সব চাল কল মালিক ও ব্যবসায়ী সিন্ডিকেট করে চাউলের দাম বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে একশন না নিলে বাজার নিয়ন্ত্রনে আসবে বলে জানান বেশ কয়েকজন চাল ব্যবসায়ী।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর