কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

কুষ্টিয়ায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আব্দুর রশিদ (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই শ্রমিক আহত হয়ে আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আজ শনিবার (২১ মার্চ) দুপুরের দিকে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের নান্দিয়া মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইট ভাটার শ্রমিকরা ট্রলি নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চাপা পড়ে আব্দুর রশীদ নামের এক শ্রমিক ঘটনা স্থলেই মারা যায়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর