‘বাসায় বসে অ্যাপস এর মাধ্যমে কাজ করবে রিয়েল ক্যাপিটা গ্রুপ’

“রিয়েল ক্যাপিটা গ্রুপ” করোনা মহামারী ঠেকাতে ব্যাক্তি, পরিবার ও দেশের বৃহত্তর স্বার্থে তাদের দুই তৃতীয়াংশেরও বেশি কর্মীদেরকে “হোম কোরেন্টাইন” এ বাসায় বসে অ্যাপের মাধ্যমে অফিশিয়াল কার্যক্রম পরিচালনার উদ্যেগ নিয়েছেন।

আগামী (২২ মার্চ) হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এবং সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কোম্পানীর কর্মীগন সহ কাষ্টমারদেরকেও অ্যাপসের মাধ্যমে সার্বিক সহযোগীতা প্রদান করার ব্যাপের বদ্ধ পরিকর।

রিয়েল ক্যাপিটা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও – মোহাম্মাদ আরিফুজ্জামান সকলের অবগতির জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষন পূর্বক পরামর্শ প্রদান করেন- আর আতংক নয়, আসুন জনসচেতনতা বাড়াই “হোম কোরেন্টাইন” এ থাকুন।

ঘরে অবস্থান করুন, প্রচুর পরিমান পানি পান করুন, সবুজ ফলমূল খান, মাস্ক/রুমাল ব্যবহার করুন, হ্যান্ডওয়াশ/সাবান দিয়ে হাত ধৌত করুন, হ্যান্ডশেক, কোলাকুলি থেকে বিরত থাকুন। আসুন নিজেরাই নিজেদেরকে সবকিছুর থেকে আলাদা করে ফেলি, রোগ যাতে অন্যত্র না ছড়ায় সেদিকে খেয়াল রাখি, নিজে ভালো থাকুন ও অন্যকে ভাল রাখুন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর