মাস্ক কেনার টাকা নেই সলিমুল্লাহ মেডিকেলের!

একটি মাস্ক কেনার টাকা নেই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতাল কর্তৃপক্ষের। ২১ মার্চ (শনিবার) রাতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগে: জেনারেল মোর্শেদ রশীদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমনই তথ্য জানা যায়।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালে কর্মরত- কর্মচারীদের অবগতির জন্য জানানো হয়, দেশে করোনাভাইরাস সংক্রমন আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে বিধায় হাসপাতালে সেবা গ্রহনের জন্য আগত রোগীর সংখ্য বৃদ্ধি পাচ্ছে।

সংক্রমন ঝুঁকি এড়ানোর জন্য প্রতিরোধ কর্মসূচি হিসেবে কর্মরত এবং সেবা কাজের জড়িত সকলের মাস্ক ব্যবহার প্রয়োজন। সম্পদের স্বল্পতার জন্য হাসপাতালের তরফ হতে সকলকে মাস্ক সরবরাহ করা যাচ্ছে না। এমন অবস্থায় সংক্রমনের ঝুঁকি এড়ানোর জন্য সকলকে নিজ উদ্যোগে মাস্ক ব্যবহারের অনুরোধ করা হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর