করোনার প্রাদুর্ভাব এর আশংকা বেশি সিলেটে, কোয়ারেন্টেইনে ১৪৪৪

সিলেটে কোয়ারেন্টিনের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। প্রবাসী অধ্যুষিত হওয়ায় এ বিভাগের করোনা ছড়ানোর আশংকা সবচেয়ে বেশি, আজ শনিবার পর্যন্ত এক হাজার ৪৪৪ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এসব ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই প্রবাসী। বাকিরা তাদের পরিবারের সদস্য। করোনাভাইরাস ঠেকাতে তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বার্তাবাজার কে জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে ২২৭ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬৪ জন, সুনামগঞ্জে ৪৬ জন, মৌলভীবাজারে ২৬ জন এবং হবিগঞ্জে ৯১ জন রয়েছে। সবমিলিয়ে গত ১০ মার্চ থেকে আজ শনিবার পর্যন্ত সিলেট বিভাগে কোয়ারেন্টিনে আছেন এক হাজার ৪৪৪ ব্যক্তি।

তিনি আরো বলেন, সিলেট বিভাগের সিলেট জেলায় ৭৪৬ জন, সুনামগঞ্জ জেলায় ১৩৭ জন, মৌলভীবাজার জেলায় ৩৪৩ জন এবং হবিগঞ্জে ২১৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় গত ১০ মার্চ থেকে কোয়ারেন্টিনের হিসাব রাখছে। যারা বিদেশ থেকে ইতিমধ্যে আসছেন বা আসবেন, তাদেরকে প্রত্যেকেই বাধ্যতামূলকভাবে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। তবে বিদেশফেরত ব্যক্তিরা কোয়ারেন্টিনে থাকছেন না বলেও অভিযোগ আছে। এরকম কয়েকজন ব্যক্তিকে ইতিমধ্যে জরিমানাও করা হয়েছে। তবে সিলেট শহরের অবস্থা থমথমে অনেকটা ফাঁকা রাস্তা জনসমাগম অনেক কম আগের চেয়েও, জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর