ঢাকা-১০ আসানের উপনির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার (২০ মার্চ) ঘোষিত ফলাফল অনুযায়ী মাত্র ৫.২৮ শতাংশ ভোট পড়েছে।আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ২৭৫। কেন্দ্র ১১৭টি। সবগুলো কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোগগ্রহণ করা হয়। ফাইনাল ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৯৫৫ ভোট।
বিএনপির শেখ রবিউল আলম ধানের শীষ প্রতীকে পেয়েছে ৮১৭ ভোট। এছাড়া লাঙ্গল প্রতীকে হাজী মো. শাহজাহান ৯৭ ভোট, বাঘ প্রতীকে কাজী মুহাম্মদ আবদুর রহিম ৬৩ ভোট, হারিকেন প্রতীকে খাজা আলী হাসান আসকারী ১৫ ভোট এবং ডাব প্রতীকে মো. মিজানুর রহমান পেয়েছেন ১৮ ভোট।
কেএ/বার্তাবাজার