করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস-পরীক্ষা এবং হল বন্ধ ঘোষণা করা হয়েছে ১৮ মার্চ। এবার আগামী ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অর্থাৎ আগামী ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোপুরি ‘লকডাউন’ থাকবে।
শনিবার (২১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৪৯ (ক) জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তিনি বলেন, এসময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে সম্পৃক্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগন কতৃপক্ষের নির্দেশ মোতাবেক দায়িত্ব পালন করবেন। মেডিকেল সেন্টার সহ জরুরি সেবাসমূহ যথারীতি চলবে। এছাড়া পরিবহন ব্যবস্থা সীমিত আকারে চালু থাকবে। পরিস্থিতি বিবেচনা করে ৩১ মার্চের পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।
এবিষয়ে প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন জানান, সিন্ডিকেট সভায় ৩১ মার্চ পর্যন্ত অফিসসমূহ বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ছুটি চলাকালীন বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কাজে নিয়োজিত সকল কর্মচারীদেরকে যথারীতি দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
বার্তাবাজার/এমকে