লকডাউনের পথে পুরো বিশ্ব

বিশ্বের ১৮৬ টি দেশ করোনা ভাইরাসের করাল থাবায় আক্রান্ত। এখন পর্যন্ত বিশ্বের ২ লাখ ৮৬ হাজার ৬৬০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১১ হাজার ৮৮৮ জন মানুষের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে, নভেল করোনাভাইরাসের কারণে লকডাউন হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। কারফিউ জারি হচ্ছে দেশে দেশে। ভয়ে মানুষ যখন ঘরবন্দী, ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। এমন উন্মুক্ত অবস্থায় বন্য প্রাণীরা ফিরে আসছে শহরে শহরে।

ইতালির অন্যতম আকর্ষণীয় স্থান ভেনিসও লকডাউন করা হয়েছে করোনার কারণে। ১৬০ বর্গ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত ভেনেটো অঞ্চলের রাজধানী ভেনিস শহরটি সরাসরি দ্বীপপুঞ্জ নিয়ে নয়, কাঠের স্টিল্টে নির্মিত। সারা বছরই এখানে পর্যটকদের আনাগোনা থাকে। বিশেষ করে ভেনিসের ক্যানেল আর বিশেষ ধরনের বোট ‘গন্ডোলা’র কারণে এটি গোটা বিশ্বের পর্যটকদের কাছেই দর্শনীয় একটি স্থান।

ব্যস্ত এই শহরটি লকডাউনের পর এখানকার রাস্তাগুলি নির্জন হয়ে পড়েছে। সেই সঙ্গে শহরের পানিপথে বোটের আনাগোনাও কমে গেছে। তবে আশ্চর্যজনকভাবে ভেনিস ক্যানেল পরিষ্কার হয়ে ওঠেছে। সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, স্থানীয়রা লক্ষ্য করেছেন আগের চেয়ে এখনকার ক্যানেলের পানি বেশি পরিষ্কার দেখা যাচ্ছে। সেই সঙ্গে শহরের বাতাসও পরিশুদ্ধ হয়েছে।

গোটা শহরের মানুষ যখন অবরুদ্ধ যার যার ঘরে, ঠিক তখন বিস্ময়করভাবে ভেনিসের ক্যানেলে ভেসে বেড়াতে দেখা যাচ্ছে রাজহাঁস, মাছ, ডলফিলসহ বিভিন্ন জলজ প্রাণীকে।

স্যাটেলাইটে তোলা বিভিন্ন স্থানের ছবি দেখে জানা গেছে, করোনার কারণে কোয়ারেন্টাইন চলাকালীন সময়ে ইতালিতে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
এদিকে জাপানের একটি রাস্তায় দল বেঁধে নেমে পড়েছে হরিণ। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। পার্কের বেস্টনি পেরিয়ে কীভাবে এই প্রাণীগুলো রাস্তায় আসছে, সেটি ওই ওয়েবসাইটে পরিষ্কার করা হয়নি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর