সিলেটে করোনাভাইরাস সন্দেহে চার জনকে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে , নগরীর চৌহাট্রার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিনে আছেন তারা।
বিষয়টি বার্তাবাজার কে জানান স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি জানান, যুক্তরাজ্য প্রবাসী এক নারী গত ১৬ মার্চ রাতে এবং এক কিশোর গত ১৮ মার্চ থেকে হাসপাতালে কোয়ারেন্টিনে ছিল। গতকাল শুক্রবার রাতে আরো দুজনকে হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র সিলেটভিউকে জানান, নতুন করে ভর্তি হওয়া দুজনের মধ্যে একজন আনসার সদস্য। তিনি ওসমানী বিমানবন্দরে কর্মরত ছিলেন। এছাড়া ভর্তি হওয়া আরেক ব্যক্তি পুরুষ, তিনি কিছুটা বয়স্ক।
প্রসঙ্গত, যুক্তরাজ্য প্রবাসী ওই নারী ১৪ দিন আগে দেশে ফিরেন। জ্বরে আক্রান্ত হয়ে তিনি গত ১৬ মার্চ দিবাগত রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখান থেকে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়। এ হাসপাতালে তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে, তবে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শহরের প্রত্যেক মহল্লায় করোনার প্রাদুর্ভাব সম্পর্কে সচেতনামূলক মাইকিং করা হচ্ছে।
বার্তাবাজার/এমকে