অতিরিক্ত মূল্যে চাল বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা

সিরাজদিখান বাজার দ্রব্যমূল্যের দামদর ও মূল্য তালিকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহি অফিসার আশফিকুন নাহার। এসময় সিরাজদিখানে অতিরিক্ত মূল্যে চাল বিক্রির দায়ে এক চালের দোকান মালিক রামকৃষ্ণ দাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ শনিবার বিকাল সাড়ে ৫ টায় সিরাজদিখান বাজারে ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্যট ও উপজেলা নির্বাহি অফিসার আশফিকুন নাহার।

এসময় সাথে লিছেন সিরাজদিখান থানার ওসি মো.ফরিদ উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত)মোহাম্মদ এমদাদুল হক। সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর