সাতক্ষীরায় বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনের বাইরে ৮৬৫০ জন

সাতক্ষীরায় গত ২৪ ঘটায় বিদেশ ফেরত আরো নতুন ২২৯ জনকে হোম কোয়ারেন্টাইনে আওতায় আনা হয়েছে। এনিয়ে গত ৬ দিন বিদেশ ফেরত সাতক্ষীরার ৩৯৯ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

এছাড়া শ্যামনগরের দাতনিখালী গ্রামের এস.এম সুলতান মাহমুদ সুজনকে সদর হাসপাতালে আইসোলেশনে নেয়া হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৪০ জন, আশাশুনি উপজেলায় ২৮ জন, দেবহাটা উপজেলায় ২৫ জন, কালিগঞ্জ উপজেলায় ৭০ জন, কলারোয়া উপজেলায় ১০৩ জন, শ্যামনগর উপজেলায় ৫৪ জন ও তালা উপজেলায় ৭৮ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।

যদিও বিদেশ থেকে আগত লোকের সংখ্যা গত ১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত প্রায় ৯ হাজার ৫০ জন। এর মধ্যে হোম কোয়ারেন্টাইনে বাইরে রয়েছে প্রায় ৮ হাজার ৬ শ’ ৫০ জন।

তবে, সাতক্ষীরা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানিয়েছেন, বিদেশ থেকে আসা সকল প্রবাসীদেরকে হোম কোয়ারেন্টাইনে আনা হবে। ইতিমধ্যে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনার কাজ চালিয়ে যাচ্ছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

এদিকে, সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে আটকে থাকা পাসপোর্ট যাত্রীর পারাপার স্বাভাবিক রয়েছে। যদিও দু দেশেই নতুন করে কোন পাসপোর্ট যাত্রীকে প্রবশাধিকার না থাকায় যাত্রী সংখ্যা অনেক কমে গেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর