সরিষাবাড়ীতে বিভিন্ন স্থানে হাত ধোয়ার বিশেষ ব্যবস্থা

বিশ্বময় ছড়িয়ে পড়া করোনা ভাইরাস তথা কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও সচেতনতার অংশ হিসেবে জামালপুরের সরিষাবাড়ীতে চালু হলো হাত ধোয়ার বিশেষ ব্যবস্থা।

স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে ও উপজেলা প্রশাষনের সহযোগীতায় উপজেলার বিভিন্ন বাজার ও মোড়ে বেসিন বসিয়ে সেখানে সাবান সহ অন্যান্য পরিস্কারক ‍লিকুইড রাখা হয়েছে হাত ধোয়ার জন্য।

শনিবার সকালে পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে উপজেলা নিবার্হী অফিসার শিহাব উদ্দিন আহমদ এ হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, তথ্য প্রতিমন্ত্রীর প্রতিনিধি সাখাওয়াতুল আলম মুকুল, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহম্মেদ প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সচেতনতার বিকল্প নেই এবং সাবর্ক্ষনিক পরিচ্ছন্ন থাকাই এই ভাইরাস প্রতিরোধের অন্যতম উপায়। এ জন্য আমাদের স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশে আমরা বিভিন্ন স্থানে করোনা ভাইরাস প্রতিরোধে আলোচনা সভা ও রাস্তায় চলাচলকারী সকলের জন্য এই হাত ধোয়ার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর