বেশি দামে চাল বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা
পঞ্চগড় বাজারে চালের আড়ৎ ও বিভিন্ন দোকানে বেশি দামে চাল বিক্রি করার অভিযোগে ৫ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ শনিবার (২১ মার্চ) বিকেল ৫ টায় পঞ্চগড় বাজারের চালের আড়ৎ ও বিভিন্ন দোকানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় বেশি দামে চাল বিক্রি করার অভিযোগে চালের আড়ৎ মের্সাস বারেক রাইস এজেন্সির মালিক আব্দুল বারেক বাচ্চু কে ২০ হাজার টাকা,মের্সাস জিন্নাহ রাইস মিলের মালিক জিন্নাহ মিয়াকে ১০ হাজার টাকা,জাকির এন্ড সন্সের মালিক জাকির হোসেনকে ৫ হাজার টাকা,মের্সাস নাইম ট্রেডার্সের মালিক আজিজুল ইসলামকে ৩ হাজার টাকা ও জালাল উদ্দীনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন, চালের মূল্য বেশি রাখার কারণে আমরা অভিযান চালিয়ে ৫ জন ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছি।আমাদের বাজার ব্যবস্থা মনিটরিং অব্যাহত থাকবে।ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এমকে