মু্ন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের হাড়িদিয়া গ্রামের মোঃ সামসুল সরদারের ছেলে মোঃউজ্জ্বল সরদার (৩৫)গত (১১ মার্চ) তারিখে সৌদিআরব থেকে দেশে এসেছেন।
করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধের জন্য তাকে ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হলেও গতকাল শনিবার (২১ মার্চ) দুপুর ০২:২০ টা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সরেজমিনে তার বাসায় যেয়ে দেখেন তিনি পরিবারের অন্যান্য সদস্যদের সাথে অস্বাভাবিকভাবে চলাফেরা ও একসাথে বসে খাওয়া দাওয়াসহ বসবাস করছেন এবং স্থানীয়দের দাবী তিনি প্রতিনিয়ত স্থানীয় বাজারসহ সকল স্থানে যাতায়াত করছেন।
যাহা তারসহ অন্যান্য সকলের জন্য অত্যান্ত ঝুকিপূর্ণ। মোঃ উজ্জল সরদার এর এইরূপ আচারণের জন্য দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক ১৫,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন লৌহজং উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ কাবিরুল ইসলাম খান।
এসময় মোঃ উজ্জল সরদার সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের কে ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করা হয় এবং উপস্থিত ব্যক্তিদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব এমরান হোসেন তালুকদার, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা সহ লৌহজং থানা পুলিশের এসআই জনাব রাসেল মিয়া এবং এএসআই জনাব সোহেল মিয়া।
বার্তাবাজার/এমকে