বাংলাদেশে থেকে পোশাক নেওয়া বন্ধ করেছে বিদেশিরা

সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস সংক্রমণের কারণে বাংলাদেশে থেকে পোশাকের শিপমেন্ট নেওয়া বন্ধ করে দিয়েছে বিদেশি ক্রেতারা। সংশ্লিষ্ট সূত্র থেকে এমন তথ্য জানা যায়।

শনিবার বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এর প্রথম সহসভাপতি মো. বাতেন বলেন, ১৮ মার্চ থেকে যত শিপমেন্ট ছিল তা বন্ধ রাখা হয়েছে। আমাদের সঙ্গে ক্রেতাদের সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত হয়।

অ্যাপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহুর আহমেদ বলেন, ইতালি, স্পেন, ফ্রান্সের সঙ্গে তাদের ২ মিলিয়ন ডলারেরর চুক্তি বাতিল হয়েছে।

এদিকে শনিবার বিকেলে পোশাক কারখানায় করোনা প্রভাবসসহ নানা বিষয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর মন্নুজান সুফিয়ানসহ সংশ্লিষ্টদের সঙ্গে এসব নিয়ে বৈঠক হচ্ছে। এ প্রেক্ষিতে কারখানা বন্ধ থাকবে কি না তা নিয়ে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর