প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ

নওগাঁয় এক প্রতিবন্ধী কিশোরকে (১৫) বলাৎকার করার অভিযোগ উঠেছে আসাব আলী (৪৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে সময়ক্ষেপন করছে।

গতকাল সন্ধ্যায় নওগাঁ সদর মডেল থানায় বিচারের দাবিতে অভিযোগ দায়ের করেছেন ওই প্রতিবন্ধী কিশোরের মামা। ওই প্রতিবন্ধী কিশোর সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের মালি গ্রামে মামার বাড়িতে বসবাস করেন। অভিযুক্ত আসাব আলী ও একই গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ০৪ মার্চ ওই প্রতিবন্ধী কিশোরকে নানা প্রলোভন দিয়ে আসাব আলী, প্রতিবন্ধি কিশোরের বাড়ির পূর্ব পার্শ্বে ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। এরপর মুখ চেপে ধরে বলাৎকার করে। অভিযোগকারী কিশোরের মামা ফারুক হোসেন জানান, আমি পল্লী বিদ্যুৎ সমিতি, বাহ্মনবাড়িয়া চাকুরি করি ছুটি না পাওয়ায় অভিযোগ দায়ের করতে সময়ক্ষেপন হয়েছে। ওই প্রতিবন্ধীর বাবা/মায়ের সংসারে অভাব থাকায় আমি তাকে আমার বাড়িতে রাখি ও আমার বয়স্ক মায়ের কাছে থাকেন। এপর্যন্ত তাকে চিকিৎসা করে আসিতেছি। আমার মা তার দেখাশুনা করেন।

স্থানীয় এলাকাবাসী দাবি করেছেন প্রতিবন্ধী কিশোরকে বলাৎকার করেছে। দ্রুত তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহনের দাবি।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী জানান, থানায় অভিযোগ পাওয়া মাত্র এ ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাৎক্ষণিক আটক করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর