রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল

মোহাম্মদপুরে ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন পরিবর্তন ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপনের জন্য রোববার (২২ মার্চ) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘন্টা কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

যেসব এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে, মোহাম্মদপুর, রিংরোড, শেখেরটেক সংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এসব এলাকায় রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব ধরনের গ্রাহকদের গ্যাস বন্ধ থাকবে। এর প্রভাবে ওই সময় এর আশেপাশের এলাকায়ও গ্যাস সরবরাহ কম বা স্বল্প থাকতে পারে।

শনিবার (২১ মার্চ) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর