করোনায় নিরাপদ নয় তরুণরা

করোনায় বেশী আক্রান্ত হয় বয়স্করা। তবে এ মহামারী থেকে নিরাপদ নয় তরুণরাও। শুক্রবার বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালক এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এদিকে, চীনের উহানে নতুন কোরে করোনায় কারো আক্রান্ত না হওয়া, বিশ্বের জন্য আশার আলো বলে মন্তব্য করেছে সংস্থাটি।

এর মধ্যেই, করোনায় নতুন আক্রান্ত ব্যক্তি ও দেশের সংখ্যা পাল্লা দিয়ে বেড়েই চলছে। চীনের হুবেই প্রদেশের উহান শহরের দৃশ্য এটি। শিশুরা খেলাধুলা করছে। স্থানীয়রা হাঁটাহাটি করছেন। বয়স্করাও ব্যস্ত শারীরিক কসরতে। দোকানপাট খুলেছে। ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতো। চলছে যানবাহনও।

চীনা কর্তৃপক্ষ বলছে, গেলো দু’দিনে হুবেই প্রদেশের কোনো স্থায়ী বাসিন্দা করোনায় আক্রান্ত হননি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর