পঞ্চগড়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেল ৩ টায় জেলার সদর উপজেলার বিভিন্ন হাটে-বাজারে এ সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী। এ সময় সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ কালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী, বলেন করোনা ভাইরাসের প্রতিরোধে জনগণের মাঝে সচেতনামূলক লিফলেট বিতরণ করছি।তারা যাতে এ ব্যাপারে সবাই সচেতন থাকে। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কেউ যেন দ্রব্য মজুদ ও মূল্য বাড়াতে না পারে এবং যারা বিদেশ ফেরত ব্যক্তি আছে তাদেরকে আমরা হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করছি।তবে কেউ যদি হোম কোয়ারেন্টাইন না মানে তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।