শিক্ষার্থীদের নিরাপদে রাখতে অভিভাবকদের নির্দেশনা

প্রাথমিকের শিক্ষার্থীদের বাড়িতে নিরাপদে রাখার জন্য অভিভাবদের নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আজ শনিবার(২১ মার্চ) এ নির্দেশনা দেয় মন্ত্রণালয়।

এতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরা না করে ঘরে থাকতে হবে। কোন শিক্ষার্থীকে অযথা বাইরে ঘোরাফেরা করতে দেখলে তাকে বাড়িতে নিরাপদে রাখার জন্য অভিভাবকে নির্দেশনা দেয়ার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা হলো।

করোনা আক্রান্ত রোগীদের জন্য আরো ৪০০ আইসিইউ ইউনিট স্থাপন করা হবে। চিকিৎসকদের জন্য পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই), মাস্ক কয়েক লাখ এসেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর