রাজধানীর মিরপুরে উত্তর টোলারবাগ এর একটি ভবন লকডাউন করে রেখেছে পুলিশ। ওই ভবনের আশে-পাশে চলাচলও সীমিত করা হয়েছে।
আজ শনিবার (২১ মার্চ) পুলিশের মিরপুর বিভাগের এসি (দারুস সালাম) মিজানুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মিরপুর উত্তর টোলারবাগ দারুসসালাম এলাকার একটি ভবনের একটি পরিবারকে হোম কোয়ারান্টাইন বাধ্যতামূলক পালনের নির্দেশনা দিয়েছে আইইডিসিআর। সেজন্য ভবনটি নজরদারিতে রাখা হয়েছে। ওই ভবন থেকে যেন কেউকে বের হতে না পারেন। ওই ভবনে প্রবেশ সংরক্ষিত ও এলাকায় চলাচল সীমিত করা হয়েছে।
ওই ভবনে করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগীর পরিবার রয়েছে উল্লেখ করে আইইডিসিআর থেকে নির্দেশনা দেয়া হয়েছে যেন ওই ভবন থেকে কেউ বের হতে না পারে।
মিজানুর রহমান বলেন, ওই ভবন থেকে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না। প্রবেশও করতে দেয়া হচ্ছে না। এখানে একজন করোনাভাইরাস পজিটিভ ব্যক্তি ছিল বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি