নওগাঁয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্য সহনীয় রাখতে প্রশাসনের বাজার মনিটরিং

করোনা ভাইরাসকে কেন্দ্র করে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্য সহনীয় রাখতে নওগাঁর পৌর কাঁচা বাজার মনিটরিং করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক কমিটি। এদিকে করোনা ভাইরাস আতঙ্কে গত কয়েকদিন জেলার খুচরা ও পাইকারি বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য উর্ধমুখির অভিযোগ আনেন সাধারণ ক্রেতারা। নওগাঁর বাজার গুলোতে চাল, পেঁয়াজ, রসুন, আদা সহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিস বেশি দামে বিক্রি হচ্ছে। গতকাল শনিবার সকালে নওগাঁর পৌর কাঁচা বাজারে জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া (বিপিএম), জেলা খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারি, নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির পরিচালক এম এ খালেক উপস্থিত থেকে বাজার মনিটরিং করেন। এ সময় প্রশাসনের কর্মকর্তারা বাজারের দোকানদারদের নায্যমুলের চেয়ে বেশি দাম না রাখার নির্দেশ দেন।

এসময় জেলা প্রশাসক হারুন-অর-রশিদ বলেন বাজারে পর্যাপ্ত খাদ্য মজুদ ও সরবরাহ আছে। কাউকে আতংকিত হয়ে প্রয়োজনের বেশি পন্য না কেনার অনুরোধ জানান তিনি। জেলা প্রশাসক অনুরোধ করে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন করোনা ভাইরাস আতঙ্কে ব্যবসায়ীরা যেন এর বাড়তি মুনাফা না নেন। সর্বোস্তরের মানুষকে তিনি সরকার ও রাষ্ট্রের পাশে থাকার আহ্বান জানান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর