সীমান্তে দেড় কোটি টাকার পরিত্যাক্ত ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে মালিকবিহীন ৫০হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। শনিবার ২০মার্চ রাতে উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়া বেড়িবাধ সংলগ্ন নাফনদীর কিনারা থেকে ইয়াবাগুলো উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন ২বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোঃ ফয়সাল হাসান খান।

২বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জওয়ানরা সদর ইউনিয়নের নাজির পাড়া বেড়িবাধ সংলগ্ন নাফনদীর কিনারায় অভিযান চালায়। এ সময় সিমেন্টের তৈরী ব্লকের নিচে থেকে একটি বস্তা উদ্ধার করে। বস্তা থেকে ৫০হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

জব্দকৃত ইয়াবাগুলো পরবর্তিতে বিনষ্টিকরণের লক্ষ্যে ২বিজিবি ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবির এই কর্মকর্তা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর