তাবলিগ জামাতে গিয়ে আমীরের বলাৎকারের শিকার ৪ এসএসসির ফল প্রত্যাশী

টেকনাফে এসএসসি পরীক্ষা দিয়ে অবসর সময়ে তাবলিগ জামাতের চিল্লায় গিয়ে ৪জন পরীক্ষার্থী কথিত আমীরের বলাৎকারের শিকার হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে ২ জন হ্নীলা জাদিমোরার এবং ২ জন চকরিয়ার বলে জানা গেছে।

শনিবার রাতে ময়মনসিংহের গৌরীপুর থানার বেলতলী গোরস্থান মসজিদে এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী এক তাবলিগ কর্মীকে ঘুমন্ত অবস্থায় কথিত আমীর ফিরোজ বলাৎকারের সময় বলাৎকারের শিকার যুবকসহ পাশে ঘুমন্ত অন্যরা ধরে ফেলে। তখন তাবলীগ জামায়াতের ওই আমীর সবার হাত-পা ধরে ক্ষমা প্রার্থনা করলে মসজিদের ভেতরে হৈ-চৈ সৃষ্টি হয়।

তখন মসজিদের পাশের বাসিন্দারা এগিয়ে এসে এই বিষয়টি জানতে পেরে ক্ষুদ্ধ হয়ে উঠে উক্ত আমীরকে গণধোলাই দেন। গৌরীপুর থানার ওসি বলেন, সকাল পর্যন্ত এই ধরনের কোন ব্যক্তিকে থানায় সোর্পদ করা হয়নি।

গত ৬ মার্চ টেকনাফ হতে চিল্লায় যান জাদিমোরা এলাকার তাবলিগ জামাতের কথিত আমীর ফিরোজের নেতৃত্বে ১৫জন এসএসসির ফল প্রত্যাশীসহ ১৯জনের একটি দল। তারা ময়মনসিংহের গৌরীপুর থানার বেলতলী গোরস্থান মসজিদে অবস্থান নেন। বিগত ১৪ দিনে ৪জন এসএসসি ফল প্রার্থীকে আমীর বলাৎকার করে।

ফিরোজ এক সময় টেকনাফের হ্নীলা জাদিমোরা সীমান্তে সিন্ডিকেটের মাধ্যমে আদম পারাপার, চোরাচালান ও ইয়াবার চালান খালাসে সক্রিয় ছিল। ইয়াবা ও চোরাচালান বিরোধী অভিযান জোরদার হওয়ার পর তিনি তাবলিগ জামাতে যোগ দেন। রাতারাতি আমীরও হয়ে যান তাবলীগ জামায়াতের।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর