প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা

সরকার ঘেষিত নিষিদ্ধ সময়ে লক্ষ্মীপুরের গ্রাম-গঞ্জে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা। প্রশাসনের নাকের ডগায় ফেরি করে প্রতিদিন এসব জাটকা বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। শনিবার সকালে লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে জাটকা বিক্রি করতে দেখা গেছে। এসব জাটকা রায়পুর রামগতি ও কমলনগরের মেঘনা থেকে শিকার করা হয় বলে জানান ফেরি করে জাটকা বিক্রি করা
ব্যবসায়ীরা।

রাতের অন্ধকারে বিভিন্ন মাছ ঘাট থেকে সংগ্রহ করে এসব জাটকা গ্রাম-গঞ্জে বিক্রি করছে তারা। নির্বিচারে জাটকা নিধন করায় ইলিশ উৎপাদন ও সংরক্ষণ ব্যাহত হচ্ছে।

প্রসঙ্গত : ইলিশ উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় মার্চ এপ্রিল দুই মাস মেঘনায় সকল ধরণের মছি শিকার নিষিদ্ধ করেছে সরকার। এসময় মাছ শিকার, মজুদ, বাজারজাত ও বেচাকেনা সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর