করোনা মোকাবিলায় পুলিশের মাইকিং

পঞ্চগড়ে প্রায় ৯০০ জন বিদেশ ফেরত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত ২৬ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলায় করোনা মোকাবিলায় সতর্কতামূলক মাইকিং করছে পুলিশ।

জেলা সিভিল সার্জন ডাঃ মো ফজলুর রহমান জানান, বিদেশ ফেরত ২৬ জন ব্যক্তিকে এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। বাকীদেরও হোম কোয়ারেন্টাইনে রাখতে কাজ করে যাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ। তবে ২৬ জনের মধ্যে করোনার লক্ষণ পাওয়া যায়নি। আমরা সবসময় তাদের খোজ খবর নিচ্ছি ।তবে জেলা স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে সর্বদা তৎপর রয়েছে।

এদিকে করোনা মোকাবেলায় সতর্কতা মূলক মাইকিং প্রচারণা চালিয়ে যাচ্ছে পঞ্চগড় জেলা পুলিশ। পঞ্চগড় জেলা সদরসহ তেঁতুলিয়া, আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ উপজেলায় এই মাইকিং প্রচারণা চালানো হচ্ছে।

এসময় মাইকিং এর মাধ্যমে সবাইকে করোনা মোকাবেলায় জনসমাগম এড়িয়ে চলার আহব্বান করা হয়।পরিষ্কার পরিচ্ছন্নসহ খাওয়ার আগে হাত ধোয়াসহ বিভিন্ন বিষয়ে অবহিত করা হয় এবং বিদেশ ফেরত ব্যাক্তি ও তাদের সংস্পর্শে আসা সকলকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানানো হয়।
এ সময় আরো বলা হয় যদি কেউ প্রশাসনের এ নির্দেশ অমান্য করে তবে তাদের বিরুদ্ধে আইন অমান্য করার অপরাধে তাদের ৬ মাসের কারাদণ্ড বা ১’লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর