নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে ২ বাংলাদেশির মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।

এদের মধ্যে একজন এস্টোরিয়া এলাকার বাসিন্দা। তিনি বৃহস্পতিবার রাতে মারা যান। তিনি কুইন্সের এলমহার্ষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এস্টোরিয়ার এই বাসিন্দার বয়স আনুমানিক ৬০ বছর ছিল।

অন্যজন কুইন্সের উডসাইটের বাসিন্দা। তার বয়স ৬০ বছরের কম। তিনিও বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যু হওয়া ওই ব্যক্তির পরিচিত একজন জানিয়েছেন, তার পরিবার জানাতে চান না যে তিনি করোনায় মারা গেছেন কারণ তাদের ভয় তাহলে তার স্বাভাবিক জানাজা সম্পন্ন হবে না।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর